প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁদপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং অপরাধ দমনে জেলা পুলিশ একটি সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে। পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় ১১ নভেম্বর ২০২৬ তারিখ (বুধবার) ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ৫২ জন আসামিকে গ্রেফতার করা হয় এবং ১৫ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয় ৫ পিস ইয়াবা ট্যাবলেট।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠনের ১৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর মডেল থানায় ৩ জন, মতলব দক্ষিণ থানায় ২ জন, মতলব উত্তর থানায় ৬ জন, হাজীগঞ্জ থানায় ২ জন, শাহরাস্তি থানায় ৩ জন এবং কচুয়া থানায় ১ জন গ্রেফতার হন।
এদিকে, মাদকবিরোধী অভিযানে ফরিদগঞ্জ থানার পুলিশ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করে। অন্যদিকে, বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামিদের মধ্যে চাঁদপুর সদর মডেল থানায় ৯ জন, হাইমচর থানায় ১ জন এবং ফরিদগঞ্জ থানায় ৬ জনসহ মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিশেষ অভিযানে চাঁদপুর সদর মডেল থানায় ১০ জন, হাইমচর থানায় ২ জন, ফরিদগঞ্জ থানায় ৩ জন এবং শাহরাস্তি থানায় ২ জনসহ আরও ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
অন্যদিকে, জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৫ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে চাঁদপুর সদর মডেল থানায় ৩ জন, ফরিদগঞ্জ থানায় ৫ জন, হাজীগঞ্জ থানায় ২ জন এবং কচুয়া থানায় ৫ জন রয়েছে। পরে আটককৃত কিশোরদের বিস্তারিত যাচাই-বাছাই শেষে অভিভাবকদের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত অন্যান্য আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে জেলা পুলিশের এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন