প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিরাজগঞ্জের রায়গঞ্জে পারকোদলা বেসরকারি এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং মাদ্রাসায় কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণী অনুষ্ঠানও সেখানে অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১২টার দিকে মাদ্রাসা প্রাঙ্গণে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মো. রফিকুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের জাতীয় সংসদ সদস্য এবং জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ভিপি মো. আয়নুল হক। প্রধান অতিথি তাঁর বক্তব্যে পবিত্র কোরআন শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে নিবেদিতভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সামছুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু সামা সরকার, রায়গঞ্জ উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নুরুল হক রুবেলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়া, অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অনুষ্ঠিত কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন