প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান মন্তব্য করেছেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে ভাষণ দিয়ে জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তার ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার বিষয়টি তুলে ধরেছেন।
জাতিসংঘের অধিবেশনে প্রধানমন্ত্রীকে দূরদর্শী ভাষণের জন্য ধন্যবাদ জানান মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান।
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে তাঁতী দল আয়োজিত সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বিরোধী দলকে উদ্দেশ্য করে বলেন, ‘বিরোধী দলকে বলবো জ্বালাও-পোড়াও আন্দোলনের দিকে যাবেন না। আসুন এক সঙ্গে দেশটাকে গড়ে তুলি।’
তিনি দাবি করেন, বিরোধী দল সংসদের বাইরে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। মন্ত্রী বলেন, জনগণ তাদের এই কর্মকাণ্ড পছন্দ করছে না।
এ সময় তিনি বিরোধীদলকে অনুরোধ করেন যে, ক্ষমতায় যাওয়ার জন্য দেশে বিশৃঙ্খলা সৃষ্টি না করে দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। তিনি বলেন, ‘এই সরকার জনগণের নির্বাচনে নির্বাচিত সরকার, হুমকি দিয়ে এই সরকারে ফেলানো যাবে না।’
মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার দেশ শাসনের পরিবর্তে সেবা দেওয়ার দায়িত্ব পালন করছে। তিনি বলেন, ‘সরকার সঠিকভাবে দেশ পরিচালনা না করলে জনগণ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে জবাব দেবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন