প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আল্লামা সাঈদীর বিরুদ্ধে শতাব্দীর নিকৃষ্ট মিথ্যাচার করে মামলা সাজানোর বিনিময়ে আওয়ামী লীগের এমপির কাছ থেকে ‘মুক্তিযোদ্ধা খেতাব’ এবং সুযোগ সুবিধা গ্রহণ করেছিলেন মানিক পশারী নামের এই ব্যক্তি। সনাতন ধর্মাবলম্বী ভোটাররা আল্লামা সাঈদীর আসনে বলতেন, "মায়ের কোলে সন্তান যেমন থাকে সাঈদীর কাছে আমরা সেভাবেই আছি।"
ডাকসুর ভিপি ও ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের মেয়রপ্রার্থী সাদিক কায়েম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা উল্লেখ করেছেন।
তিনি আরও লেখেন, "সুখরঞ্জন বালী তো সারা পৃথিবীর সামনে সাহসের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন সাঈদী রহ. এর পক্ষে আদালতে সাক্ষ্য দিতে এসে। এলাকার সকলেই আল্লামা সাঈদীর বিরুদ্ধে মিথ্যা মামলাবাজদের ঘৃণা করতেন। হয়তো সেই ঘৃণার কারণে কেউই এদের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এগিয়ে আসেনি। যেমনিভাবে আল্লামা সাঈদীর বিরুদ্ধে নিকৃষ্ট মিথ্যাচার সাজিয়েছিলো মানবতার দুশমনরা, ওরা এখন এই ঘৃণিত ব্যক্তির মৃত্যু পরবর্তী জনঘৃণাকেও রঙ মেখে নানা কাহিনী সাজাচ্ছে।"
আরেকটি স্ট্যাটাসে তিনি লেখেন, "আগামীর বিপ্লব হবে ইনসাফের বাংলাদেশ ইনশাআল্লাহ। সঠিক পরিকল্পনা ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে সমৃদ্ধশালী ঢাকা নগরী বিনিমার্ণ করা হবে ইনশাআল্লাহ।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন