০৯:৫০ পি.এম
মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির সকলকে অন্তত একটি করে বৃক্ষরোপণ করার আহ্বান জানিয়েছেন।
তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনি ইশতেহারে বৃক্ষরোপণের কথা বলেছিলেন।
আজ সেটি বাস্তবায়ন হচ্ছে। গাছ মানুষকে ফল, ছায়া, অক্সিজেন, কাঠের চাহিদা পূরুণ করে। গাছ পরিবেশকে রক্ষা করে।
আরও পড়ুন: ঢাকার ধামরাইয়ে আজ সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে যারা
গাছ মানুষদের বিপদের বন্ধু।
শনিবার বিকেলে দৌলতপুরে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই কথা বলেন।
গাছের চারা বিতরণ শেষে তিনি স্থানীয় প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ করেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, মানিকগঞ্জ-১ আসনের তিনটি উপজেলায় প্রায় ১০ হাজার ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
আরও পড়ুন: বীরাঙ্গনা ও যুদ্ধশিশুর বিরুদ্ধে মামলা, মব আতঙ্কে বাড়িছাড়া মা-মেয়ে
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোশতাক হোসেন দিপু, দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, আক্তারুজ্জামান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েলসহ জেলা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন