প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাগেরহাটের মোল্লাহাটে একটি ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
দোকান মালিকের দাবি অনুযায়ী, মূল্যবান কাঠ, মেশিন, বিভিন্ন সরঞ্জাম এবং দোকানঘর পুড়ে প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দারিয়ালা বাজারে মাছুম হালদারের ফার্নিচারের দোকানে এই অগ্নিকাণ্ড ঘটে।
দোকান মালিক মাছুম হালদার জানিয়েছেন, ঘটনার দিন রাতেও তিনি প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। পরে তিনি অভিযোগ করেন যে, কে বা কারা শত্রুতার কারণে তার দোকানে আগুন ধরিয়ে দেয়। আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজন এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও, এর আগেই দোকানের মূল্যবান কাঠ, মেশিন এবং বিভিন্ন সরঞ্জামের ব্যাপক ক্ষতি হয়ে যায়। এতে আনুমানিক ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
এ ঘটনায় মাছুম হালদার অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাৎ হোসেন এ বিষয়ে জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ওই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। দোকান মালিক যদি লিখিত অভিযোগ করেন, তবে তদন্তপূর্বক যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন