প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকার অপরাধজগতের পরিচিত মুখ শেখ মোহাম্মদ আসলাম, যিনি ‘সুইডেন আসলাম’ নামে পরিচিত, তার গ্রেফতারের সংবাদ প্রকাশ করেছে সুইডেনের জনপ্রিয় পত্রিকা ‘আফটনব্লাডেট’। শনিবার (২৮ নভেম্বর) পত্রিকাটির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে ৬৪ বছর বয়সী আসলামের অপরাধের ইতিহাস, জেলজীবন এবং সাম্প্রতিক আটকের ঘটনা তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, থাইল্যান্ড যাওয়ার পথে ঢাকা বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। আসলামের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল। প্রায় এক মাসের নজরদারির পর তাকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আশির দশকে ঢাকার অপরাধজগতে উঠে আসা আসলামের বিরুদ্ধে ৯টি খুনসহ মোট ২২টি মামলা রয়েছে। ১৯৯৭ সালে গ্রেফতারের পর তিনি টানা ২৭ বছর জেলে কাটান এবং ২০২৪ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পান।
আসলামের প্রথম স্ত্রী সুইডেনে বসবাস করতেন এবং তিনি নিজেও সেখানে কিছু বছর কাটিয়েছিলেন। এই কারণে তার নামের সঙ্গে ‘সুইডেন’ যুক্ত হয়েছে। তবে তাকে এবার গ্রেফতার করা হয়েছে গত ২৮ এপ্রিল ঢাকার নিউমার্কেট এলাকায় খন্দকার নাঈম আহমেদ টিটন খুনের মামলায়। পুলিশের ধারণা, গরুর হাটের ইজারা নিয়ে দ্বন্দ্বের কারণে টিটন খুন হন। জিজ্ঞাসাবাদের জন্য আদালত আসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
উল্লেখযোগ্য যে, ১৮৩০ সালে প্রতিষ্ঠিত ‘আফটনব্লাডেট’ সুইডেনের অন্যতম পুরোনো ও বহুল পঠিত সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের নানা খবর এবং অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে থাকে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন