প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দিনাজপুরের হাকিমপুর থানায় দায়ের করা বিভিন্ন মামলায় রিমান্ড শেষে ওয়ারেন্টের ভিত্তিতে ৯ আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। একই সঙ্গে মাদক মামলায় এক আসামিকে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, হাকিমপুর থানার মামলা নং-২১, তারিখ ৩০ আগস্ট ২০২৬, দণ্ডবিধি ১৮৬০-এর ৩৯৫/৩৯৭/৩৪ ধারায় রিমান্ড শেষে চার আসামিকে আদালতে পাঠানো হয়। তারা হলেন—মো. আব্দুল ওহাব (৪৬), পিতা মো. আঃ বারী; মো. নুর আলম জসিম (৪০) ও মো. মুসা আহাম্মেদ (৩০), উভয়ের পিতা মো. তছির উদ্দীন। তাদের বাড়ি হাকিমপুর থানার বৈগ্রাম এলাকায়। এছাড়া মো. সোহান ইসলাম (২৯), পিতা মো. মামুনুর রশিদ, সাং-মংলাপাড়া, হাকিমপুর।
অন্যদিকে, হাকিমপুর থানার মামলা নং-২১, তারিখ ১৯ জুন ২০২৬, দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় গ্রেপ্তারকৃত দুই আসামি মো. শহীদ নুর নবী ওরফে টেম্পু (২৮) ও মো. মাসুদ (২৪)-কেও আদালতে পাঠানো হয়েছে। তাদের বাড়ি হাকিমপুর থানার মধ্য বাসুদেবপুর মাঠপাড়া এলাকায়।
এছাড়া হাকিমপুর থানার মামলা নং-৪, তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় ৪৩২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুই আসামি মো. সাজ্জাদ হোসেন ওরফে রানা (৪৩) ও মো. সাকিবুল ইসলাম ওরফে সাকিব (৪০)-কে আদালতে পাঠানো হয়েছে। সাজ্জাদ হোসেনের বর্তমান ঠিকানা ঢাকার শনিরআখড়া এলাকায় এবং সাকিবুল ইসলামের বর্তমান ঠিকানা ঢাকার গেন্ডারিয়া এলাকায় বলে জানা গেছে।
এদিকে জামালপুর সদর থানার মামলা নং-৩, তারিখ ১ অক্টোবর ২০১৪, জিআর নং-৬৪৯/১৪, ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(ক) ধারার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি মো. রুবেল হোসেন (৩৪), পিতা মো. মানিক মিয়া, গ্রাম নয়ানগর বালিপাড়া, হাকিমপুর,কেও গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে দিনাজপুর সদর আদালতে প্রেরণ করা হয়েছে।
অন্যদিকে, মোবাইল কোর্ট মামলা নং-৮০, তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় শ্রী অরুণ সরকার (২৬), পিতা মৃত ভবেশ রায়, সাং-জাংগই, হাকিমপুরকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। পরে তাকে জেলা কারাগার, দিনাজপুরের জেল সুপারের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে অভিযান অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন