প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্যাহ বুলু মন্তব্য করেছেন যে, বিগত ১৭ বছরে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। তিনি বলেন, "বিভিন্ন ক্ষেত্রে অবক্ষয়ের সৃষ্টি হয়েছে। জিপিএ ৫ পেয়েও অনেকে ভালোভাবে বাংলা লিখতে পারে না। যোগ্যতা না থাকা সত্ত্বেও অনেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসেছেন।"
এই বক্তব্যগুলো বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে নোয়াখালী শহীদ আমানউল্যা পাবলিক স্কুল মাঠে ফুটবল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তুলে ধরেন তিনি।
বরকত উল্যাহ বুলু খেলাধুলার প্রসারের ওপর গুরুত্বারোপ করে বলেন, সমাজের অবক্ষয় থেকে মুক্তি পেতে প্রতিটি ইউনিয়নে মিনি স্টেডিয়াম করার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি অভিভাবকদের আরো দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান, যাতে মাদক, ইয়াবা, ইভটিজিং ও কিশোর গ্যাং থেকে সমাজকে মুক্ত রাখা যায়।
এছাড়া, ছেলে-মেয়েদের নিয়মিত লেখাপড়ায় মনোযোগী করার পাশাপাশি সন্ধ্যার পর পড়াশোনার পরিবেশ নিশ্চিত করার জন্য এবং রাত ৮টার পর ডিজিটাল মোবাইল ব্যবহার না করার জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ জানান বিএনপির এই নেতা।
বরকত উল্যাহ আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে মেয়েদের বিনা বেতনে শিক্ষার ব্যবস্থা করায় উপমহাদেশে মেয়েদের শিক্ষার হারে বাংলাদেশ এগিয়ে রয়েছে। তিনি দাবি করেন, এ ক্ষেত্রে ভারত ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশের অবস্থান ভালো।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন