প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শ্রীলঙ্কা মাত্র সাত দিন আগে রাওয়ালপিন্ডিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪২৯ রান তাড়া করে ইতিহাস সৃষ্টি করেছিল। ত্রিদেশীয় সিরিজে আবারও এই দুই দলের মুখোমুখি হওয়ার ঘটনা ঘটেছে। ৩৮৭ রানের বিশাল লক্ষ্য তাড়ায় নেমে লঙ্কানরা প্রায় আরেকটি রূপকথার জন্ম দিতে চলেছিল। তবে শেষ মুহূর্তে চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে লঙ্কানদের সেই কাণ্ড ঘটানো সম্ভব হয়নি। ১৭ বলের মধ্যে শেষ ৫ উইকেট হারিয়ে ৫৫ রানে পরাজিত হয়ে ত্রিদেশীয় টুর্নামেন্টের লিগ পর্ব শেষ করল শ্রীলঙ্কা।
লাহোরে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ইংলিশ ব্যাটাররা শুরু থেকেই লঙ্কান বোলারদের ওপর চড়াও হন। ওপেনার বেন ডাকেট একটি অনবদ্য ইনিংস উপহার দেন। ১৩২ বলে ২৪টি চারের সাহায্যে তিনি দুর্দান্ত ১৬৭ রান করেন। তার সঙ্গে উদ্বোধনী জুটিতে টম ব্যান্টন যোগ করেন ৭৪ রান। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩৮৬ রান সংগ্রহ করে শক্তিশালী সংগ্রহ দাঁড় করায় আগেই ফাইনাল থেকে ছিটকে পড়া ইংল্যান্ড।
বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কা দারুণ শুরু করে। পবন রত্নায়েকে ও অধিনায়ক কুশল মেন্ডিসের ব্যাটে ভর করে দলটি জয়ের পথে ছিল। পবন রত্নায়েকে ৭৭ বলে ১৫ চার ও ১ ছক্কায় ১১৮ রানের চমৎকার স্কোর গড়েন। এছাড়া অধিনায়ক কুশল মেন্ডিস ৭১ বলে ৮ চার ও ৫ ছক্কায় ৮৯ রানের দারুণ ইনিংস খেলেন। ৪২.২ ওভারে ৫ উইকেটে ৩১৫ রান তুলে লঙ্কানরা জয়ের সুবাস পাচ্ছিল।
জয়ের সুবাস পাওয়া ম্যাচটি থেকেই শুরু হয় অবিশ্বাস্য ব্যাটিং ধস। ৪৩তম ওভারে সাহান আরাচ্চিগের বিদায়ের পর পরের ওভারে রানআউট হন দুনিত ভেল্লালাগে। এরপর সেঞ্চুরিয়ান রত্নায়েকে ও আশিতা ফার্নান্ডোকে ফিরিয়ে জোড়া আঘাত হানেন লিয়াম ডসন। শেষ পর্যন্ত স্যাম কারেনের করা পরের ওভারের প্রথম বলে ঈশান মালিঙ্গা বোল্ড হলে ৩৩১ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।
শেষে ৫৫ রানের সান্ত্বনার জয় নিয়ে টুর্নামেন্ট শেষ করেছে ইংল্যান্ড। এই ম্যাচের পর আগামী শনিবার লাহোরে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাকিস্তান ও শ্রীলঙ্কা শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড: ৩৮৬/৫, ৫০ ওভার।
শ্রীলঙ্কা: ৩৩১/১০, ৪৫.১ ওভার।
ফল: ইংল্যান্ড ৫৫ রানে জয়ী।
ম্যাচসেরা : বেন ডাকেট।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন