প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে বর্তমান সময়ে সবথেকে আধুনিক ও অভিজাত অস্ত্র তৈরি করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, এসব অস্ত্র নিয়মিতভাবে মধ্যপ্রাচ্যসহ অন্যান্য অঞ্চলে মোতায়েন মার্কিন সেনাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।
ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি পোস্টে জানান, সম্প্রতি তিনি একটি প্রতিবেদন পেয়েছেন যা নির্দেশ করে যে যুক্তরাষ্ট্রের অস্ত্র উৎপাদন অভূতপূর্ব গতিতে বৃদ্ধি পাচ্ছে।
তিনি আরও বলেন, মার্কিন প্রতিরক্ষা প্রতিষ্ঠান ও কারখানাগুলো বর্তমানে ২৪ ঘণ্টা এবং সপ্তাহের ৭ দিন (২৪/৭) পূর্ণ ক্ষমতায় কাজ করছে। প্রতিটি কারখানা গড়ে ৪ থেকে ৫টি বিশাল আকারের নতুন উৎপাদন কেন্দ্র নির্মাণ করছে।
সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প আরও জানান, এই বিপুল উৎপাদনের কেন্দ্রবিন্দু হিসেবে প্যাট্রিয়ট মিসাইল, থাড (THAAD) সিস্টেম, টমাহক এবং অন্যান্য মানসম্মত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা উল্লেখ করেছেন। তিনি দাবি করেন, এসব আধুনিক অস্ত্রের বিশাল মজুত ইতিমধ্যেই মার্কিন সামরিক বাহিনীর কাছে রয়েছে এবং উৎপাদন অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন