প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহম্মেদ সোহেল মঞ্জুর বলেছেন, বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ । এখানে সকল ধর্ম ও বর্ণের মানুষ বৈষম্যহীনভাবে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে আসছে। বর্তমান সরকার এবার হিন্দু ধর্মালিম্বীদের শারদীয় দুর্গা পূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন নানা পদক্ষেপ গ্রহণ করেছে। তাই প্রশাসন ও সমাজের সকল মানুষ যাতে শান্তিশৃংখলা বজায় রেখে শারদীয় দুর্গা পূজা উদযাপিত হয় তা নিশ্চিত করতে হবে। এবারে ভান্ডারিয়া ৪৯টি মন্দিরে পূজা উদযাপিত হবে।
প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মঞ্জুর আজ পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সোমবার আসন্ন শারদীয় দুর্গা পূজার প্রস্ততি সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন।
তিনি আরও বলেন এবার দুর্গা পূজায় সরকার অতীতের তুলনায় মণ্ডপগুলোতে বেশী বরাদ্দ দিয়েছে। যাতে নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে হিন্দু ধর্মালম্বীরা তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পালন করতে পারেন।
ভাণ্ডারিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত দূর্গা পূজার প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবলু হাসান এর সভাপতিত্বে থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রত্নেশ্বর হালদার, পৌর বিএনপি আহবায়ক আব্দুল মন্নান, উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব, বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ জমাদ্দার , সমাজসেবক জুলফিকার হায়দার সহ উপজেলা পূজা উদযাপন পরিষদ ও ইউনিয়ন পর্যায়ের হিন্দু নেতারা উপস্থিত ছিলেন।
সভায় অবহিত করা হয় এবার ভাণ্ডারিয়া ৪৯টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি পূজা মণ্ডপে ৬০০ মেট্রিক টন করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। সভায় প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে সিসি ক্যামেরা স্থাপন, সার্বক্ষণিক প্রয়োজনী আইনশৃংখলা বাহিনীর সদস্য নিয়োজিত করার সিদ্ধান্ত গৃহিত হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন