প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, বর্তমান সরকার গণ-অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের রেখে যাওয়া ২০৫ কোটি ডলার ঋণ পরিশোধ করেছে। তিনি উল্লেখ করেন, গত পাঁচ মাসের মধ্যে সরকার এই ঋণ পরিশোধ সম্পন্ন করেছে।
আজ শুক্রবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে চিফ হুইপ এই তথ্য তুলে ধরেন। উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়েছে। এই অধিবেশন সম্পর্কিত বিষয় নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানান, জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ৬টি বিল পাস হয়েছে, ১২৪টি নোটিশের ওপর আলোচনা হয়েছে এবং ১৬৭৮টি প্রশ্নের আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
তিনি আরও বলেন, এই অধিবেশনে গুম প্রতিরোধ ও প্রতিকার আইন এবং সম্পত্তি হস্তান্তর আইন পাস করা হয়েছে। এই আইনগুলো গণমানুষ এবং বৃদ্ধ বাবা-মা সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ।
তবে চিফ হুইপের মতে, বিরোধীদলের পক্ষ থেকে এই আইন পাসের বিরুদ্ধে যে বিরোধিতা করা হয়েছে, তা দুঃখজনক।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন