প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের ৮ নং ওয়ার্ডের টেংরী এলাকায় সন্ত্রাস,চুরি, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) সন্ধায় টেংরি সিএন্ডবি মোড়ে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র পদপ্রার্থী খন্দকার মোতালিব হোসেন। এসময় তিনি টেংরি এলাকা সহ পৌর শহরকে
একটি আধুনিক, পরিচ্ছন্ন, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত পৌরসভা গড়ে তোলার অঙ্গীকার ব্যাক্ত করেন। এসময় তিনি বলেন, এই স্বপ্ন বাস্তবায়নে আমি জনগণের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আপনাদের ভালোবাসা, সহযোগিতা ও দোয়াই আমার সবচেয়ে বড় শক্তি।
আজ টেংরী এলাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনগণের সঙ্গে একমত পোষন করেন।
এসময় তিনি আরও জানান, আগামী পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে আপনাদের মূল্যবান ভোট, দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করছি।
আসুন, আমরা সবাই মিলে একটি নিরাপদ, উন্নত, সুশাসিত ও জনবান্ধব পৌরসভা গড়ে তুলি। এসময় পৌর বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ সহ ৮ নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মী ও টেংরি এলাকার গন্যমান্য ব্যাক্তি সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন