প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র সতর্ক করেছে যে, অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। দেশের পররাষ্ট্র দপ্তর মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কনস্যুলার বিষয়ক শাখা একটি সতর্কবার্তায় এই নির্দেশনা প্রদান করে। সতর্কবার্তায় উল্লেখ করা হয়, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে নিরাপত্তা পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে পারে এবং অপ্রত্যাশিতভাবে অবনতি ঘটার আশঙ্কা রয়েছে।
সতর্কবার্তায় মার্কিন নাগরিকদের জন্য সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ হওয়া এবং যাতায়াত ব্যবস্থায় বিঘ্নের জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি, বিমানবন্দর ও সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলোর সর্বশেষ তথ্য নিয়মিত পর্যবেক্ষণ করার জন্যও বলা হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর আরও জানায়, ইরান এবং ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো বিদেশে যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা এবং মার্কিন নাগরিকদের লক্ষ্য করে হামলার চেষ্টা করতে পারে। এসব সম্ভাব্য লক্ষ্যবস্তুতে মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত রয়েছে।
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের তাদের নিজ নিজ দেশের সর্বশেষ নিরাপত্তা সতর্কতা ও নির্দেশনা অনুসরণ করতে এবং প্রয়োজনে স্থানীয় মার্কিন দূতাবাস বা কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন