প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নীলফামারী জেলার সৈয়দপুর থানা পুলিশের ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় ৮ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের নিকট থেকে ১৬ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট এবং ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযান ও আটকের বিষয়ে থানা সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী আসামিদের বিরুদ্ধে বেশ কয়েকটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং একজনকে সামারি ট্রায়ালের আওতায় আনা হয়েছে।
মামলা ও গ্রেফতারকৃতদের বিবরণ:
১. সৈয়দপুর থানার মামলা নং-১০, তারিখ-১১/১০/২৬ খ্রি.:
ধারা: ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ২৯(ক)/৪১।
গ্রেফতারকৃত আসামি: মো. বারেক (২৭), পিতা- মো. মনতাজ আলী, সাং- উত্তরা আবাসন, ব্লক- ৮৯/৬, ০১ নং ওয়ার্ড পৌরসভা, থানা- সৈয়দপুর, জেলা- নীলফামারী।
২. সৈয়দপুর থানার মামলা নং-১১, তারিখ-১১/১০/২৬ খ্রি.:
ধারা: ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ১০(ক)/৪১।
গ্রেফতারকৃত আসামিরা:
মো. ইমতিয়াজ আহমেদ (৩৫), পিতা- মৃত নেছার আহমেদ, সাং- পুরাতন মুন্সিপাড়া ডোমপট্টি রোড।
মিনহাজুল হক (২৬), পিতা- মো. আবু বক্কর সিদ্দিক, সাং- বাঙালিপুর নিজপাড়া (উভয় থানা- সৈয়দপুর, জেলা- নীলফামারী)।
৩. সৈয়দপুর থানার মামলা নং-১২, তারিখ-১১/১০/২৬ খ্রি.:
ধারা: ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ২৯(ক)/৪১।
গ্রেফতারকৃত আসামিরা:
নুর মোহাম্মদ @ বদি (৪৮), পিতা- মৃত নৈমুদ্দিন, সাং- বাঙালিপুর নিচপাড়া।
মো. রায়হান ইসলাম (৩৫), পিতা- মো. রফিক ইসলাম, সাং- অফিসার্স কলোনী, ডাকবাংলো রোড।
মো. রাসেল (২৩), পিতা- মো. ইবরার, সাং- হাতিখানা (সর্ব থানা- সৈয়দপুর, জেলা- নীলফামারী)।
সামারি ট্রায়াল:
সৈয়দপুর থানার জিডি নং-৫২৮ (তারিখ-১০/১০/২৬ খ্রি.) মূলে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(৫) ধারায় অপর এক আসামিকে সামারি ট্রায়ালের আওতায় আনা হয়েছে। তিনি হলেন— মো. জিয়ারুল হক ওরফে আজম (৪৮), পিতা- মো. রফিক, সাং- হলদিয়াপাড়া, ০৮ নং ওয়ার্ড, কাশিরাম বেলপুকুর, থানা- সৈয়দপুর, জেলা- নীলফামারী।
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন