প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ক্লুলেস ও চাঞ্চল্যকর মামলার রহস্য উদ্ঘাটন এবং জড়িত আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ঝালকাঠি সদর থানার ওসি (তদন্ত) মেহেদী হাসানকে আর্থিক পুরস্কার দেওয়া হয়েছে।
চলতি মাসে ঝালকাঠি জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে মেহেদী হাসানের হাতে পুরস্কারের অর্থ তুলে দেন ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানা।
পুলিশ সূত্রে জানা গেছে, ক্লুলেস ও চাঞ্চল্যকর মামলার তদন্তে ওসি (তদন্ত) মেহেদী হাসান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তদন্তের মাধ্যমে মামলার রহস্য উদ্ঘাটনের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত মূল অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর আসামিদের আদালতে সোপর্দ করা হয়। একই সঙ্গে মামলার তদন্তের স্বার্থে দায়ী আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাও গ্রহণ করা হয়।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তদন্ত কার্যক্রমে দক্ষতা, পেশাদারত্ব ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবেই মেহেদী হাসানকে এ আর্থিক পুরস্কার দেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন