প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস নতুন একটি ইতিহাস সৃষ্টি করেছে বিশ্বসংগীতে। সংগীতের ডিজিটাল প্ল্যাটফর্ম স্পটিফাইয়ে এক বছরে ১০ বিলিয়ন স্ট্রিমের মাইলফলক অর্জন করেছে এই দলটি। প্রথমবারের মতো কোনো ব্যান্ড হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছে জিন, সুগা, জে-হোপ, আরএম, জিমিন, ভি ও জাংকুকের গঠন। সম্প্রতি এই তথ্যটি নিশ্চিত করেছে ব্যান্ডটির প্রযোজনা প্রতিষ্ঠান বিগহিট মিউজিক।
বিগহিট মিউজিকের তথ্য অনুযায়ী, এর আগে টেইলর সুইফট, আরিয়ানা গ্র্যান্ডে ও ব্যাড বানি একক সংগীতশিল্পী হিসেবে স্পটিফাইয়ে ১০ বিলিয়ন স্ট্রিমের মাইলফলক অর্জন করেছিলেন। তবে, বিটিএসই প্রথম ব্যান্ড বা সংগীত দল হিসেবে এই রেকর্ড গড়েছে।
গত বছর স্পটিফাইয়ে বিটিএসের গান শোনা হয়েছিল ৪ দশমিক ৫ বিলিয়ন বার। চলতি বছরে সেই সংখ্যা বেড়ে ১০ বিলিয়ন ছাড়িয়েছে। এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ব্যান্ডটির পঞ্চম স্টুডিও অ্যালবাম ‘আরিরাং’। গত মার্চে প্রকাশিত অ্যালবামটির গানগুলো এখন পর্যন্ত স্পটিফাইয়ে ৫ বিলিয়নের বেশি বার শোনা হয়েছে। চলতি বছরে প্রকাশিত অ্যালবামগুলোর মধ্যে এটি সর্বোচ্চ স্ট্রিমের রেকর্ডও গড়েছে।
চার বছরের বিরতি শেষে বিটিএসের ‘আরিরাং’ ২০ মার্চ মুক্তি পায়। দলের সকল সদস্যের সামরিক প্রশিক্ষণ শেষে একসঙ্গে ফেরার পর অ্যালবামটি প্রকাশিত হওয়ায় ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা সৃষ্টি হয়। মুক্তির প্রথম দিনেই স্পটিফাইয়ে অ্যালবামটির গানগুলো ১১ কোটির বেশি বার শোনা হয়েছিল।
শুধু স্পটিফাই নয়, বিলবোর্ডের তালিকাতেও ‘আরিরাং’ সাফল্যের ছাপ রেখেছে। ২০১২ সালে ব্রিটিশ ব্যান্ড মামফোর্ড অ্যান্ড সন্সের অ্যালবাম ‘বাবেল’-এর পর বিটিএসের এই অ্যালবামই প্রথম কোনো ব্যান্ডের অ্যালবাম হিসেবে ‘বিলবোর্ড ২০০’ চার্টে টানা তিন সপ্তাহ শীর্ষস্থান ধরে রাখে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন