প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দক্ষিণ আফ্রিকার সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন মারুফ হোসেন (৪৫) নামের এক বাংলাদেশি ব্যবসায়ী, যিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর কারণে এই নির্মম হত্যাকাণ্ডের শিকার হন।
ঘটনাটি ঘটে বুধবার (২১ অক্টোবর) স্থানীয় সময় রাত ৯টা এবং বাংলাদেশ সময় রাত ১টার দিকে কেপটাউনের বুস্টারের জুলুটেম্বা এলাকায়।
মারুফ শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পশ্চিম সিড্যা গ্রামের মৃত আব্দুস সোবাহান বেপারির ছেলে। তিনি ১০ বছরেরও বেশি সময় ধরে ওই এলাকায় ব্যবসা পরিচালনা করছিলেন। তার পরিবারে এক ছেলে সিফাত হোসেন এবং দুই মেয়ে রয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে তার ভাতিজা কামরুজ্জামান কাউছার বিষয়টি নিশ্চিত করেন। কামরুজ্জামান জানান, মারুফের ভাই বিল্লাহ হোসেনের বরাত দিয়ে বলেন, ভোর সাড়ে ৩টার দিকে চাচা মোবাইলে তাদেরকে তার মৃত্যুর খবর জানান। ১৪ বছর আগে ভাগ্য পরিবর্তনের উদ্দেশ্যে দক্ষিণ আফ্রিকায় পাড়ি দেন মারুফ। তিনি দেশে আসেননি, তবে এ বছর দেশে আসার পরিকল্পনা ছিল।
কামরুজ্জামান বলেন, বিভিন্ন কারণে মারুফ গত দুই মাস দোকান বন্ধ রেখেছিলেন। বুধবার রাতে স্থানীয় একদল সশস্ত্র সন্ত্রাসী তার ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে। এ সময় মারুফ ক্যাশে বসে ছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মারুফের ছেলে মো. সিফাত বলেন, "আমি যখন তৃতীয় শ্রেণিতে পড়ি তখন আমার বাবা ২২ দিনের চেষ্টায় দক্ষিণ আফ্রিকা পৌঁছায়। সেখানে পৌঁছানোর পর ব্যবসা শুরু করেন। ১৬ বছর ধরে তিনি দেশে আসেননি। তিনি যাওয়ার পর আমার ছোট বোন জন্ম নেয়। বুধবার রাতে সন্ত্রাসীরা দোকানে ক্যাশে বসা অবস্থায় বাবার বুকে গুলি করে। তিনি সেখানে মারা যান। আমার দাবি, আমার বাবার লাশ যেন দ্রুত দেশে পাঠানোর জন্য সরকার সহযোগিতা করে।"
এদিকে, ঘাউটেং প্রদেশের স্প্রিংসের নিকটবর্তী কোয়াতেমার সোমেমোর এলাকায় শুক্রবার (১৬ অক্টোবর) রাতে গুলিতে নিহত হয়েছেন মাহফুজুর রহমান রাজু (৩১) নামের আরেক বাংলাদেশি। বুধবার (২১ অক্টোবর) জোহরের নামাজের পর স্প্রিংসের বেকারটন মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। তার লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানান গণমাধ্যমকর্মী মো. সৌরভ।
নিহত রাজু নোয়াখালী সদরের পশ্চিম মাইজদী, মাইজদী কোর্ট ১নং ওয়ার্ডের বাসিন্দা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন