প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিমান চলাচল খাতে প্রযুক্তির দ্রুত অগ্রগতি নিরাপত্তার ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ ও ঝুঁকি সৃষ্টি করেছে, এমনটি জানিয়েছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
তিনি সোমবার (২৬ অক্টোবর) হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ৮ম আন্তর্জাতিক ফ্লাইট সেফটি সেমিনার-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন।
এ পরিস্থিতিতে, উন্নত প্রযুক্তির ব্যবহার, যথাযথ প্রশিক্ষণ, দক্ষ জনবল ও আন্তঃসংস্থার সমন্বয়ের মাধ্যমে ফ্লাইট নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন তিনি।
বাংলাদেশ বিমান বাহিনী এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বেবিচকের যৌথ আয়োজনে ২১টি দেশের সামরিক ও বেসামরিক এভিয়েশন বিশেষজ্ঞ এবং বিভিন্ন সংস্থার শীর্ষ প্রতিনিধিরা এই সেমিনারে অংশগ্রহণ করেছেন।
আয়োজকরা জানান, ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য একটি টেকসই ও আধুনিক নিরাপত্তা সংস্কৃতি গড়ে তোলাই এই সেমিনারের প্রধান উদ্দেশ্য।
এই তিন দিনের সেমিনারে আধুনিক প্রযুক্তির ব্যবহার, সাইবার নিরাপত্তা এবং মানবসম্পদ উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন বিশেষজ্ঞরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন