প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইতালির কিংবদন্তি ফুটবলার পাওলো মালদিনির পুত্র এবং ক্যাগলিয়ারির তারকা স্ট্রাইকার ড্যানিয়েল মালদিনি এক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। রবিবার স্থানীয় সময় ভোর আনুমানিক ৫:১৫ মিনিটে মিলানের ভিয়া টলেন্টিনো এবং ফ্রান্সেসকো কারাক্সিওলোর সংযোগস্থলে এই দুর্ঘটনাটি ঘটে। তবে, আশার বিষয় হলো, তিনি গুরুতর কোনো আঘাত পাননি এবং প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।
জনপ্রিয় ক্রীড়া সংবাদমাধ্যম লা গাজ্জেত্তা দেল্লো স্পোর্ট-এর তথ্য অনুযায়ী, ম্যাচ পরবর্তী ছুটি কাটাতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনার কবলে পড়েন এই তারকা স্ট্রাইকার। শনিবার (১২ সেপ্টেম্বর) বেরগামোতে সিরি-এ তে আটলান্টার বিপক্ষে ক্যাগলিয়ারির জয়ের ম্যাচে পেনাল্টি থেকে জয়সূচক গোল করার মাত্র কয়েক ঘণ্টা পর তিনি দুর্ঘটনার শিকার হন। সেই সাথে এই ফরোয়ার্ড মাঠে দারুণ পারফর্মও করেছিলেন।
ভোরের এই ঘটনায় প্রাথমিকভাবে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটে, যা মিলানের রাস্তায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে। একপর্যায়ে পাশে পার্ক করে রাখা একটি তৃতীয় মার্সিডিজ এসইউভিকেও ধাক্কা লাগে।
খবর পেয়ে জরুরি সেবা বিভাগ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তিনটি অ্যাম্বুলেন্স ও একটি মেডিকেল গাড়ি দ্রুত সেখানে পৌঁছে আহতদের চিকিৎসা কার্যক্রম শুরু করে। সেখানে থাকা ছয়জনের মধ্যে একজনকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়। মালদিনিসহ বাকি পাঁচজনকে আরও পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ২৪ বছর বয়সী এই তারকাকে ফাতেবেনেফ্রাতেলি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে সংক্ষিপ্ত পরীক্ষা-নিরীক্ষা শেষে চোট গুরুতর না হওয়ায় তিনি ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে যান।
খেলোয়াড়ের আইনজীবী দানিলো বুওনজিওর্নো বলেন, ‘জরুরি বিভাগে জরুরি অবস্থার অধীনে একটি সংক্ষিপ্ত পরীক্ষা-নিরীক্ষার পর মালদিনিকে ছেড়ে দেওয়া হয়। মালদিনি বাড়ি ফিরেছে এবং সম্পূর্ণ সুস্থ আছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন