ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

১১ অক্টোবর ২০২৬-এর মুদ্রার বিনিময় হার প্রকাশিত


১১ অক্টোবর ২০২৬-এর মুদ্রার বিনিময় হার প্রকাশিত

বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বিশ্বব্যাপী সম্প্রসারিত হচ্ছে। দেশের কোটি কোটি মানুষ বিদেশে অবস্থান করছেন। বিদেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বাংলাদেশিদের পাঠানো অর্থ দেশের অর্থনীতির চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রবাসীদের লেনদেনের সুবিধার্থে আজকের (৮ অক্টোবর, ২০২৬) মুদ্রার বিনিময় হার তুলে ধরা হলো।

বাংলাদেশ ব্যাংকের

আরও পড়ুন: সরকারি চাকরিজীবীদের ভাতা নির্ধারণ হবে ৩০ জুন ২০২৬ তারিখে

তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দেশের মুদ্রা বাজারে ডলারের ক্রয় মূল্য ১২৩.১০ টাকা নির্ধারণ করা হয়েছে। বিক্রির জন্য দাম রাখা হয়েছে ১২৩.২২ টাকা। গড় বিনিময় হার ১২৩ টাকা ১০ পয়সা। ইউরোর ক্রয়ের ক্ষেত্রে দাম ১৩৭ টাকা ৬৯ পয়সা এবং বিক্রির জন্য ১৩৭ টাকা ৯২ পয়সা নির্ধারণ করা হয়েছে। মুদ্রার বিনিময় হার পরিবর্তনশীল হতে পারে।

১৩৮.০৩

৯৬.২৩

আরও পড়ুন: রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি নিয়োগে অভিজ্ঞতার শর্ত শিথিল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোদি সরকারের চ্যালেঞ্জ: কংগ্রেসের বদলে ককরোচ জনতা পার্টি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৩৩ পি.এম


মোদি সরকারের চ্যালেঞ্জ: কংগ্রেসের বদলে ককরোচ জনতা পার্টি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের জন্য নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠেছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। একসময় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্টের মাধ্যমে পরিচিতি পাওয়া এই তরুণদের আন্দোলন বর্তমানে বেকারত্ব, শিক্ষাব্যবস্থা ও ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে রাজপথে সরব। প্রতিষ্ঠিত বিরোধী দল কংগ্রেসের পাশাপাশি নতুন এই আন্দোলনও মোদি সরকারের রাজনৈতিক চাপ বাড়াচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আন্দোলনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে শনিবার (১০ অক্টোবর) দিল্লিতে পৌঁছানোর পর আটক করা হয়। তিনি নির্বাচন কমিশনের প্রধান জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে যোগ দিতে যাচ্ছিলেন। ভোটার তালিকা সংশোধন নিয়ে চলমান বিতর্কের প্রেক্ষাপটে এই কর্মসূচির জন্য দিল্লিতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। রয়টার্সের আরেক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিক্ষোভ ঠেকাতে রাজধানীতে দুই হাজারের বেশি মানুষকে আটক করা হয়।

রাজনৈতিক চ্যালেঞ্জ

৩১ বছর বয়সী দীপকের উত্থানের শুরু চলতি বছরের মে মাসে ঘটে। বেকার তরুণদের ‘তেলাপোকা’ হিসেবে তুলনা করে দেওয়া এক মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘সব তেলাপোকা একসঙ্গে হলে কী হবে?’

ছোট্ট এই ব্যঙ্গাত্মক পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে যায়। এর ফলস্বরূপ গড়ে ওঠে ‘ককরোচ জনতা পার্টি’, যা শুরুতে অনলাইনভিত্তিক ব্যঙ্গাত্মক উদ্যোগ হলেও পরে তরুণদের প্রতিবাদী আন্দোলনে রূপ নেয়।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচির কারণে দিল্লিতে আন্দোলনের নেতাদের পাশাপাশি বিরোধী রাজনীতিক, সাংবাদিক, শিক্ষার্থী ও অধিকারকর্মীদেরও আটক করা হয়। রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ ঠেকাতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়।

শিক্ষামন্ত্রীর পদত্যাগের প্রভাব

ককরোচ আন্দোলনের সবচেয়ে বড় সাফল্য আসে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে। প্রায় ২০ লাখ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হলে আন্দোলনকারীরা বিষয়টি সামনে এনে প্রতিবাদ শুরু করেন। পরে আন্দোলনের চাপের মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জোরালো হয়।

গত ২৫ জুলাই ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, টানা জনচাপের মধ্যে তার পদত্যাগ মোদির মন্ত্রিসভার জন্য বিরল ঘটনা ছিল। এরপর থেকে দীপ ও তার সমর্থকেরা সরকারি স্কুলের অবকাঠামো, তরুণদের কর্মসংস্থান এবং শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে প্রচার চালিয়ে আসছেন।

ভোটার তালিকা

এবার আন্দোলনের কেন্দ্রে ভারতের ভোটার তালিকা সংশোধন। বিরোধীদের অভিযোগ, তালিকা সংশোধনের নামে বিপুলসংখ্যক ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে, যা নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। খসড়া তালিকা থেকে প্রায় ১৩ কোটি ভোটারের নাম বাদ পড়ার বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক সংগঠন।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্কের জেরে ভারতের সুপ্রিম কোর্ট সরকার ও নির্বাচন কমিশনের কাছে ব্যাখ্যা চেয়েছে। অন্যদিকে নির্বাচন কমিশনের বক্তব্য, সংশোধনপ্রক্রিয়ায় চিহ্নিত বিভিন্ন এন্ট্রির কারণে নাম বাদ পড়ার সংখ্যা বেড়েছে এবং ভুলভাবে বাদ পড়া যোগ্য ভোটাররা পুনরায় নিবন্ধন করতে পারবেন।

দীপ ও তার সমর্থকেরা নির্বাচন কমিশনের প্রধান জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেছেন। তাদের অভিযোগ, ভোটার তালিকার এই পরিবর্তন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নির্বাচনী সুবিধা বাড়াতে পারে। তবে বিজেপি ও নির্বাচন কমিশন অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে।

কংগ্রেসের বাইরে নতুন শক্তি

ভারতের রাজনীতিতে দীর্ঘদিন ধরে মোদি সরকারের প্রধান বিরোধী শক্তি হিসেবে পরিচিত কংগ্রেস। তবে ককরোচ আন্দোলনের উত্থান দেখাচ্ছে, তরুণদের ক্ষোভ এখন শুধু প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর মধ্যেই সীমাবদ্ধ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমনির্ভর একটি আন্দোলনও শিক্ষাব্যবস্থা, কর্মসংস্থান ও নির্বাচনপ্রক্রিয়ার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে জনমত সংগঠিত করতে পারে।

দীপ নিজেও তার সংগঠনকে প্রচলিত রাজনৈতিক দল নয়, বরং সরকারকে জবাবদিহির আওতায় আনার একটি চাপ সৃষ্টিকারী আন্দোলন হিসেবে তুলে ধরেছেন। তার বক্তব্য, আন্দোলনকারীরা ভয় পেয়ে পিছিয়ে যাবেন না; গণতন্ত্র রক্ষায় তাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।

শনিবারের বিক্ষোভ ঘিরে দিল্লিতে ব্যাপক পুলিশি তৎপরতা ও গণআটকের ঘটনা আন্দোলনটিকে আরও আলোচনায় নিয়ে এসেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বিষয়টি ভারতের গণতান্ত্রিক পরিসর, বিরোধী মতের স্বাধীনতা এবং নির্বাচনব্যবস্থার স্বচ্ছতা নিয়ে বৃহত্তর বিতর্কের অংশ হিসেবে উঠে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনীর সীমান্তে অভিযান চালিয়ে অর্ধ কোটি টাকার মদ ও গরু জব্দ করেছে বিজিবি

আন্তর্জাতিক ডেস্ক

ফেনী প্রতিনিধি

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৩৭ পি.এম


ফেনীর সীমান্তে অভিযান চালিয়ে অর্ধ কোটি টাকার মদ ও গরু জব্দ করেছে বিজিবি

জব্দ করা এসব চোরাচালানি পণ্যের আনুমানিক মূল্য অর্ধকোটি টাকার বেশি।রোববার (১১ অক্টোবর) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে ৪ বিজিবি। এরই ধারাবাহিকতায় ফেনীর ছাগলনাইয়া ও জোরারগঞ্জ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানে ভারতীয় মদ ও গরুগুলো জব্দ করা হয়। জব্দ করা মালামালের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় কাস্টমস অফিস ও থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ বিষয়ে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিবুল ইসলাম, পিএসসি বলেন, সীমান্তে মাদক ও চোরাচালানের বিস্তার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং সব ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সজাগ, সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত সুরক্ষা ও অপরাধ দমনে বিজিবির এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জেদ্দায় আটকা পড়েছেন ঢাকাগামী যাত্রীরা, সউদী আরবে ফ্লাইট বিপর্যয়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৩৮ পি.এম


জেদ্দায় আটকা পড়েছেন ঢাকাগামী যাত্রীরা, সউদী আরবে ফ্লাইট বিপর্যয়

সউদী আরবে বিমানবন্দরকেন্দ্রিক হামলার কারণে নিরাপত্তা পরিস্থিতির অবনতির ফলে আন্তর্জাতিক ফ্লাইটের চলাচলে ব্যাঘাত ঘটছে। এর প্রভাব হিসেবে জেদ্দা থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ছেড়ে যেতে পারেনি, ফলে যাত্রীরা আটকা পড়েছেন। আজ রোববার (১১ অক্টোবর) জেদ্দা বিমানবন্দরে কর্মরত বিমানের কান্ট্রি ম্যানেজার এই তথ্য প্রদান করেন।

তিনি উল্লেখ করেন, নিরাপত্তাজনিত কারণে যাত্রীরা ফ্লাইট ছাড়তে পারছেন না। পরিস্থিতির কারণে ঢাকাগামী যাত্রীদের বোর্ডিংও শুরু করা সম্ভব হয়নি। বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট ছাড়ার বিষয়ে অনিশ্চয়তা বিরাজ করছে।

এদিকে, সউদী আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবারের হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই বাংলাদেশিও রয়েছেন। হামলার পর বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্য অনুযায়ী, রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় শনিবার থেকে রোববার সকাল পর্যন্ত ঢাকা থেকে সউদী আরবগামী পাঁচটি ফ্লাইট বাতিল হয়েছে। এসব ফ্লাইটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, সউদিয়া ও রিয়াদ এয়ার অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া, রিয়াদগামী ইউএস-বাংলার একটি ফ্লাইট মাঝপথে ওমানের মাসকাটে অবতরণ করে পরে ঢাকায় ফিরে আসে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকায় ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের নির্ধারিত ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত যাত্রীদের ফ্লাইটের সর্বশেষ অবস্থা জানার জন্য বিমান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

উল্লেখ্য, রাজধানী রিয়াদে হামলার পর সউদী আরবের আকাশপথে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। ইউরোপীয় ইউনিয়নের এভিয়েশন সেফটি এজেন্সিও সউদী আকাশসীমায় ঝুঁকি নিয়ে সতর্কতা সম্প্রসারণ করেছে। ফলে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দেশটিতে যাতায়াতকারী যাত্রীদের ফ্লাইট সূচি পরিবর্তন ও দীর্ঘ বিলম্বের আশঙ্কা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে কেউন্দিয়া শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

আন্তর্জাতিক ডেস্ক

রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী প্রতিনিধি

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:০৬ পি.এম


কাউখালীতে কেউন্দিয়া শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

পিরোজপুরের কাউখালীতে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে। রবিবার (১১ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার কেউন্দিয়া শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এক আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আহসান হাবিব মিলু-র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুম মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষক মোঃ নুরুজ্জামান হাওলাদার।
অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনা করেন অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুর রহমান মিজান।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহ ইমরান ফারুক, কাউখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, কাউখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম মনির, সহকারী পল্লী উন্নয়ন অফিসার মোঃ জিনারুল ইসলাম, মাদ্রাসা শিক্ষক ওমর ফারুক, সমাজসেবক মনিরুজ্জামান মনির ও ফরিদউদ্দিন মান্নু সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আহসান হাবিব মিলু
বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন ও আদর্শ মানবজাতির জন্য চিরন্তন সুপথের দিশারী। কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিশ্বনবীর মহানুভবতা, ন্যায়পরায়ণতা, শিক্ষা ও নৈতিক চরিত্র ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই আজকের এই আয়োজন। পড়াশোনার পাশাপাশি আমাদের সন্তানদের ধর্মীয় ও মানবিক মূল্যবোধে বলীয়ান করে গড়ে তুলতে হবে। তাহলেই তারা ভবিষ্যতে আদর্শ নাগরিক হিসেবে সমাজ ও দেশের কল্যাণে অবদান রাখতে পারবে। আজকের এই সফল আয়োজনে যারা উপস্থিত থেকে সহযোগিতা করেছেন, আমি সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
আলোচনা সভা শেষে মহানবী (সা.)-এর জীবনীর ওপর আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরিশেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি এবং শিক্ষার্থীদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, হাফেজ মাওলানা শহিদুল ইসলাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%