প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহকারী প্রক্টরের পদ থেকে পাঁচজন শিক্ষক পদত্যাগ করেছেন। কালের কণ্ঠের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার মধ্যে তারা তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। এছাড়া, আজ সন্ধ্যার মধ্যে আরও একজন সহকারী প্রক্টর পদত্যাগের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।
পদত্যাগপত্রে উল্লিখিত পাঁচ শিক্ষক ব্যক্তিগত এবং একাডেমিক ব্যস্ততার কথা উল্লেখ করেছেন এবং পরিবারকে সময় দেওয়ার বিষয়টি তুলে ধরেছেন।
বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ সন্ধ্যার মধ্যে ক্রিমিনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর রেজাউল করিম সোহাগও তার পদত্যাগপত্র জমা দেবেন। ফলে মোট ছয়জন সহকারী প্রক্টর পদত্যাগ করছেন।
এর আগে বুধবার (১১ নভেম্বর) প্রক্টরের মাধ্যমে উপাচার্য বরাবর পদত্যাগপত্র জমা দেন আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রফিকুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আতিয়া সানজিদা শর্মী এবং সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সার। আজ বৃহস্পতিবার পদত্যাগ করেছেন আরও দুজন। উল্লেখ্য, তারা সবাই জুলাই গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ পেয়েছিলেন।
পদত্যাগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, "ব্যক্তিগত কারণ উল্লেখ করে পদত্যাগ করছেন—এটাই আমি জানি। এর বাইরে আমার কাছে আর কোনো কারণ জানা নেই।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন