প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খুলনায় একজন যুবক শিবলী হোসেন রুবেলকে বিদেশি পিস্তল এবং গুলি সহ গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (০৬ আগস্ট) নগরীর নিরালা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার ভোর চারটার সময় নগরীর মোতালেবের মোড় এলাকায় একজনকে গুলি করে সন্ত্রাসীরা। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করার পর গোয়েন্দা বিভাগ এবং খুলনা থানা পুলিশের যৌথ অভিযান শুরু হয়।
বৃহস্পতিবার দুপুরে খালিশপুরে অবস্থিত গোয়েন্দা পুলিশের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন মহানগর গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া।
তিনি বলেন, অভিযানে একটি পিস্তল, একটি ম্যাগাজিন এবং এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আটককৃত ব্যক্তি চিহ্নিত সন্ত্রাসী পলাশ ও আশিক গ্রুপের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে চুরি, ডাকাতিসহ একাধিক অপরাধমূলক মামলার তথ্য পাওয়া গেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন