প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠনের ৪১ জন নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।
সোমবার (২ নভেম্বর) ভোরে তাদের আটক করা হয় এবং বিকেলে আদালতে নিয়ে যাওয়ার পর বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ রফিকুল ইসলাম জানিয়েছেন, রোববার ভোরে নিষিদ্ধ যুবলীগের একটি মিছিল অনুষ্ঠিত হয়। যুবলীগের নেতাকর্মীরা বেশ কিছু নারী ও পুরুষের সঙ্গে মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, শহরের লালদিঘি থেকে শুরু করে মিছিলটি মাইকপট্টি প্রদক্ষিণ করছে। এই মিছিলের নেতৃত্ব দেন নীলগঞ্জ এলাকার বাসিন্দা যুবলীগকর্মী শেখ শহিদ।
এ ঘটনায় সোমবার ভোরে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান পরিচালনা করে শেখ শহীদসহ সন্দেহভাজন ৪১ জনকে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে নাশকতা এবং সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে সোমবার বিকেলে আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আটককৃতদের মধ্যে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মী এবং আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীও রয়েছেন। তাদের মধ্যে যশোর সদরের ১৭ জন, চৌগাছার দুজন, মণিরামপুরের তিন জন, শার্শার দুজন, অভয়নগরের চার জন, কেশবপুর তিন জন, বাঘারপাড়ার চার জন, বেনাপোলে চার জন এবং ঝিকরগাছার দুজন অন্তর্ভুক্ত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন