প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাবনা জেলার ঈশ্বরদীর রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কর্মরত বিদেশিদের জন্য নির্মিত ‘গ্রীন সিটি’র একটি ভবন থেকে পুলিশ বুখিনস্কি ইভগেনি (৪৮) নামের এক রুশ নাগরিকের মৃতদেহ উদ্ধার করেছে।
মৃতদেহটি সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে গ্রীন সিটির ১৪ নম্বর ভবনের ১২ তলার ১১৪ নম্বর কক্ষের বাথরুম থেকে উদ্ধার করা হয়।
বুখিনস্কি ইভগেনি রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের রুশ মালিকানাধীন উপ-ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমটেকএনার্গো কম্পানিতে কর্মরত ছিলেন।
গ্রিন সিটির আবাসিক চিকিৎসক মো. ফকরুল ইসলাম রুশ নাগরিকের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
গ্রিন সিটির নিরাপত্তা কর্মকর্তা ও অ্যাটমটেকএনার্গো কম্পানির সূত্রে জানা যায়, বুখিনস্কি ইভগেনি সোমবার কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। সন্ধ্যার পর তার প্রতিষ্ঠানের এক সহকর্মী তার খোঁজে তার কক্ষে দরজার সামনে দাঁড়িয়ে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে কক্ষের দরজা খোলা দেখে ভেতরে ঢুকে বাথরুমের সামনে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর গ্রীনসিটির আবাসিক চিকিৎসককে খবর দেওয়া হয়। চিকিৎসক এসে রুশ নাগরিক বুখিনস্কি ইভগেনিকে মৃত ঘোষণা করেন।
মো. ফকরুল ইসলাম জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে বুখিনস্কি ইভগেনি মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান আসাদ জানিয়েছেন, নিহত রুশ নাগরিক বুখিনস্কি ইভগেনির মরদেহ উদ্ধার করে থানার হিমাগারে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে রাষ্ট্রীয়ভাবে মরদেহটি নিহতের দেশে পাঠানো হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন