প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ময়মনসিংহের ব্রাহ্মপল্লী এলাকায় ঘরের মেঝেতে জমে থাকা পানিতে পড়ে আয়াস নামে ৮ মাস বয়সি একটি শিশুর মৃত্যু হয়েছে।
এটি ঘটে বুধবার (৮ জুলাই) সকালে সাড়ে ৯টার দিকে।
ঘটনার পর শিশুটিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন তার স্বজনরা। পরে হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
মৃত শিশু আয়াস ব্রাহ্মপল্লী এলাকার আবির মিয়ার ছেলে বলে জানা যায়।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. সুজাউদ্দিন শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ময়মনসিংহে টানা সাড়ে আট ঘণ্টার ভারী বর্ষণে নগরীর বিভিন্ন সড়ক ও নিচু এলাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ভোর রাত থেকে বৃষ্টির পানি জমে উঠে প্রধান সড়ক, হাসপাতাল, অলিগলি, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকা, যেখানে অনেক অংশ পানির নিচে তলিয়ে যায়।
অফিসগামী মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী এবং সাধারণ পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন। নগরীর সানকিপাড়া, আকুয়া, গোলকিবাড়ী, বলাশপুর, চরপাড়া, খাগডহর, গাঙ্গিনারপাড়, নতুন বাজার, জেলা স্কুল মোড়, কেওয়াটখালীসহ বিভিন্ন এলাকায় হাঁটুসমান পানি জমে রয়েছে।
অনেকের বসতঘরে পানি উঠে যাওয়ায় ভোগান্তি বেড়েছে। অনেক স্থানে ড্রেন উপচে নোংরা পানি সড়কে উঠে আসায় চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অতীতে একই ধরনের বৃষ্টিতে এসব এলাকায় জলাবদ্ধতার সমস্যা দেখা দিয়েছে।
মৃত শিশুর মামী রুমানা আক্তার বলেন, "সারারাত বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে আবিরের ঘরের মেঝেতে পানি ওঠে। ঘটনার সময় শিশুটি তার মায়ের সাথে ঘুমাচ্ছিল। হঠাৎ শিশুটি গড়িয়ে পড়ে জমে থাকা পানিতে পড়ে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।"
এসআই মো. সুজাউদ্দিন জানান, শিশুটিকে সকাল ১০টার দিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। স্বজনরা জোর করে শিশুর মরদেহ হাসপাতাল থেকে নিয়ে যায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন