প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁদপুর জেলার পুলিশ সুপার রবিউল হাসান জানিয়েছেন, ধর্মীয় অবমাননাময় ফেসবুক গুজবের বিষয়ে সকলকেই সজাগ থাকতে হবে। বর্তমানে এটি একটি ট্রেন্ডিং হয়ে উঠেছে যেখানে একে অপরকে ফাঁসানোর চেষ্টা চলছে। কথায় কথায় ধর্ম অবমাননার ঘটনা ঘটছে এবং এর মাধ্যমে মব তৈরি হচ্ছে। যদিও দেশের হিন্দু সম্প্রদায় এতে বেশি ক্ষতির শিকার হচ্ছে। সুতরাং, যদি কোনো ফেক আইডি বা গুজব সম্পর্কিত কিছু নজরে আসে, তাহলে অবশ্যই পুলিশকে অবহিত করতে হবে। ২৪ জুন বুধবার পুলিশ সুপারের হল রুমে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এবং জেলা পূজা উদযাপন পরিষদের সঙ্গে সাম্প্রতিক নানা ইস্যু ও নিরাপত্তা নিয়ে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার রবিউল আরও উল্লেখ করেন, রাষ্ট্রের নাগরিক হিসেবে আপনাদের যতটুকু নিরাপত্তা প্রয়োজন, তা নিশ্চিত করার জন্য পুলিশ কাজ করে যাচ্ছে। সনাতনসহ ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য আমরা কাজ করবো। এছাড়া আসন্ন রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলার যেকোন বিষয়ে আমাদেরকে জানালে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। আমরা পুলিশি কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করব, এজন্য আপনারা আমাদের তথ্য সহায়তা করবেন, এটা আমাদের প্রত্যাশা।
সভাটি অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সহসভাপতি গোপাল সাহা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহ্বায়ক বিনয় ভূষণ মজুমদার, সদস্য সচিব অজিত সাহা, জেলা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অমরেশ দত্ত জয়, জেলা মহিলা ঐক্য পরিষদের আহ্বায়ক শিপ্রা মজুমদার, কচুয়া উপজেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তোষ পোদ্দারসহ দুই সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন