প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ৩০০ পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলার ১ নম্বর মেরুং ইউনিয়নের বেতছড়ি এলাকায় এ ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।
কাজুকো ভূঁইয়া ওয়েলফেয়ার ট্রাস্টের সহযোগিতায় এবং মাল্টি সার্ভ ইন্টারন্যাশনাল (এমএসআই)-এর ব্যবস্থাপনায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন এবং তাদের সঙ্গে কথা বলে বন্যার ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় আব্দুল ওয়াদুদ ভূঁইয়া বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। যেসব পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো পুনর্নির্মাণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত সড়ক ও অন্যান্য অবকাঠামো পর্যায়ক্রমে সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি বলেন, জনপ্রতিনিধি হিসেবে দুর্যোগের সময় মানুষের পাশে থাকা তাঁর দায়িত্ব এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে এবং তিনি দীঘিনালা বাসিকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন বিপুল ভোটে জয় যুক্ত করে সংসদে পাঠানোর জন্য।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এ. আফসার, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, অনিমেষ চাকমা রিঙ্কু, দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ জেলা ও উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন