প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাগেরহাট সদর উপজেলায় একটি চলন্ত পিকআপের গতিরোধ করে তার টায়ারে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। পিকআপচালক অভিযোগ করেছেন যে, দুর্বৃত্তরা স্লোগান দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কের মানিকতলা এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, রাতে কলাবোঝাই একটি পিকআপ মানিকতলা এলাকা দিয়ে চলার সময় মোটরসাইকেলে আসা কয়েকজন যুবক সেটির গতিরোধ করে। এরপর তারা পিকআপের টায়ারে আগুন লাগিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় তারা বিভিন্ন স্লোগান উচ্চারণ করেন। আশপাশ থেকে আনা আরও দুটি টায়ারেও আগুন জ্বালানো হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
পিকআপের চালক জানিয়েছেন, মোটরসাইকেলে করে চার থেকে পাঁচজন অজ্ঞাত যুবক এসে পিকআপের কাছে নামেন। এরপর ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তন্ময় ভাই’ স্লোগান দিয়ে গাড়ির টায়ারে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন জানান, মানিকতলা চলন্ত পিকআপের টায়ারে আগুন দেয়ার ঘটনা জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন