০১:৩৩ পি.এম
ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ প্রধান পরাগ জৈনের ঢাকা সফর সম্পর্কে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, এটি একেবারেই স্বাভাবিক ঘটনা। তিনি মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে গণমাধ্যমকে ব্রিফিংয়ে এই তথ্য জানান।
তথ্য উপদেষ্টা উল্লেখ করেছেন, দুই দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং সম্মান রক্ষা করে ভারতীয় গোয়েন্দা প্রধানরা বাংলাদেশে আসা উচিত। এটি দুই দেশের স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং, ‘র’ প্রধানের ঢাকায় আসার এই বিষয়টি একেবারে স্বাভাবিক ঘটনা হিসেবে গণ্য করা হবে। তারা বাংলাদেশের নিরাপত্তা প্রধানদের সঙ্গে বৈঠক করতে পারেন। সরকারের পক্ষ থেকেও বৈঠক হতে পারে। এ নিয়ে অনুমান নির্ভর কিছু বলার প্রয়োজন নেই।
জাহেদ উর রহমান বলেন, ''মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনাকে আমরা ফেরত চাই। তিনি ভারতে সংবাদ সম্মেলন করছেন, কিন্তু তাকে ফিরিয়ে দেওয়া হচ্ছেনা। এই বিষয়ে ভারতকে বাংলাদেশের পক্ষ থেকে একটি শক্ত বার্তা প্রদান করা হয়েছে।''
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু, পাল্টাপাল্টি অভিযোগ
তিনি বলেন, ''বাংলাদেশের সঙ্গে ভারত আগে যেভাবে আচরণ করেছিল, এখন সেটি তারা পারবে না। গত ১৭ বছরে বাংলাদেশের সঙ্গে ভারত যে আচরণ করেছে, সেটি পরিবর্তন করে একটি স্বাধীন বাংলাদেশ হিসেবে এখন নতুন করে সম্পর্ক স্থাপন করতে ভারত ভাববে বলে আমাদের আশা।''
সাকিব আল হাসান নষ্ট-পঁচা মানুষ মন্তব্য করে তথ্য উপদেষ্টা বলেন, তবে যদি তিনি দেশে ফিরেন, তবে নিরাপত্তা নিয়ে তাঁর মামলা পরিচালনা করা হবে। শেখ হাসিনাও যদি বাংলাদেশে আসেন, তবে তিনি পূর্ণ নিরাপত্তার সঙ্গে আসবেন এবং পূর্ণ নিরাপত্তার সঙ্গে বিচারের মুখোমুখি হবেন।
জাহেদ উর রহমান যোগ করেন, ''হাসিনার মতো মাফিয়া রেজিম আর দেশে হতে দেব না। যেই হোক, বীভৎস অপরাধীও নিরাপত্তার সঙ্গে বিচারের মুখোমুখি হবেন।''
এ সময় তথ্য উপদেষ্টা জানান, প্রতি সপ্তাহে একদিন দেশের স্কুল শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে জুলাই স্মৃতি জাদুঘর, জাতীয় জাদুঘরসহ বিভিন্ন জাদুঘর পরিদর্শনের ব্যবস্থা করা হবে।
আরও পড়ুন: আজ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ, ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন