প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নারী টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজে স্কটল্যান্ডের বিপক্ষে জয় তুলে নিয়েছে বাংলাদেশ।
ব্যাট ও বল; দুই বিভাগেই আধিপত্য দেখিয়ে, বাংলাদেশের নারী ক্রিকেট দল সহজ জয় উদ্ধার করেছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে।
দলীয় পারফরম্যান্সের পাশাপাশি, ব্যাটার ও বোলারদের ব্যক্তিগত নৈপুণ্যও ছিল দুর্দান্ত ও চোখে পড়ার মতো। টাইগ্রেসরা স্কটিশদের বিপক্ষে ৩৪ রানের জয় ছিনিয়ে নিয়েছে।
টসে জিতে আগে ব্যাট করতে নামার পর, শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি দায়িত্বশীল ইনিংস খেলে দলের হাল ধরে।
তিনি ৪৭ বলে ৫৮ রান করেন। মিডল অর্ডারে শবনম মোস্তারি ৩৯ রান এবং স্বর্ণা আক্তার ২০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।
শেষ দিকে কিছু ছোট ছোট অবদানের মাধ্যমে, নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ ৬ উইকেট হারিয়ে ১৫২ রানের লড়াকু সংগ্রহ করতে সক্ষম হয়।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামের পর, শুরু থেকেই চাপে পড়ে স্কটল্যান্ড নারী ক্রিকেট দল।
বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে, নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্কটিশরা। স্কটিশদের হয়ে সর্বোচ্চ রান আসে সারা ব্রাইসারের ব্যাট থেকে। তিনি ৪১ বলে ৪০ রান করেন।
তবে অন্যান্য ব্যাটাররা বড় জুটি গড়তে না পারায়, দলটি ম্যাচ থেকে ছিটকে যায়। স্কটিশদের ইনিংস ১১৮ রানেই গুটিয়ে যায়।
বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন ঋতুমনি, যিনি ৪টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন। এছাড়া মারুফা আক্তার ও সানজিদা মেঘলা ২টি করে উইকেট শিকার করেন। রাবেয়া খান ও সোবহানা বল হাতে দারুণ নিয়ন্ত্রিত বোলিংও করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন