প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
এশিয়ার বিপন্ন শকুন সংরক্ষণে আন্তর্জাতিক জোট ‘সেভিং এশিয়াস ভালচারস ফ্রম এক্সটিংশন’ (সেভ)-এর ১৩তম বার্ষিক সম্মেলন সুন্দরবনে শুরু হয়েছে। দুই দিনব্যাপী এ সম্মেলন বুধবার (২৫ নভেম্বর) থেকে শুরু হয়ে বৃহস্পতিবার পর্যন্ত চলবে।
বাংলাদেশ বন বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত এই সম্মেলনে ১০টিরও বেশি দেশের ৪৫ জনের বেশি বিজ্ঞানী, সংরক্ষণবিদ, পশুচিকিৎসক ও সরকারি কর্মকর্তা অংশগ্রহণ করেছেন। সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশে এই প্রথমবারের মতো কোনো জাহাজে সম্মেলনের আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী। তিনি উল্লেখ করেন, শকুন সংরক্ষণে বাংলাদেশ আঞ্চলিক নেতৃত্বের উদাহরণ স্থাপন করেছে। ২০১০ সালে পশুচিকিৎসায় ডাইক্লোফেনাক এবং ২০২১ সালে কিটোপ্রোফেন নিষিদ্ধ করে বাংলাদেশ এশিয়ার প্রথম দেশ হিসেবে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, চার-পাঁচ দশক আগে দেশে প্রায় ৫০ হাজার শকুনের উপস্থিতি ছিল, কিন্তু বর্তমানে তাদের সংখ্যা মাত্র ২৪৮টির মতো। ক্ষতিকর পশুচিকিৎসার ওষুধ এবং আবাসস্থল সংকটের কারণে শকুনের সংখ্যা হ্রাস পেয়েছে। তবে সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে বর্তমানে শকুনের সংখ্যা কমার হার স্থিতিশীল হয়েছে।
সুন্দরবনে সম্মেলন আয়োজনের বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ এখানে মহাবিপন্ন বাংলা শকুনের অবশিষ্ট দুটি প্রজনন কলোনির একটি অবস্থিত। সম্মেলনে এশিয়াজুড়ে শকুন সংরক্ষণের অগ্রগতি, নিরাপদ ওষুধ ব্যবহার, বিষক্রিয়া প্রতিরোধ, প্রজনন বৃদ্ধি এবং আন্তঃসীমান্ত সহযোগিতা নিয়ে আলোচনা করবেন প্রতিনিধিরা।
২০১১ সালে এশিয়ায় শকুনের বিলুপ্তি রোধে ‘সেভ’ জোট প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, মিয়ানমার ও কম্বোডিয়ায় এই জোটের কার্যক্রম রয়েছে। এর আগে ২০১৪ ও ২০১৭ সালে বাংলাদেশে সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন