প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মালয়েশিয়া প্রবাসী রাজিব সরকার জামালপুর সদরের নান্দিনায় ১০ জন এতিম শিশুর আজীবনের দায়িত্ব গ্রহণ করেছেন। এই উদ্যোগের অংশ হিসেবে এতিম ও অসহায়দের মধ্যে ইসলামিক কিতাব বিতরণ করা হয়েছে। রোববার রাতে নান্দিনার বাঁশহাটা এলাকায় রাজিব সরকারের উদ্যোগে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মালয়েশিয়া প্রবাসী রাজিব সরকার উল্লেখ করেন, "মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে পেরে আমি আনন্দিত।" তিনি ১০ জন এতিমের আজীবন দায়িত্ব গ্রহণের কথা জানান। রাজিব সরকার তাদের প্রয়োজনীয় সবকিছুর ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন। এ সময় তিনি সবার দোয়া কামনা করেন।
পরে এতিম ও অসহায়দের হাতে ইসলামিক কিতাব তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শেষপর্বে দোয়া পরিচালনা করেন নান্দিনা বড় জামে মসজিদের খতিব হজরত মাওলানা মো. আবু ইউসুফ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, জামালপুর সদর উপজেলা বিএনপির সহসভাপতি ও নওয়াব হোসেন জুয়েলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সাংবাদিকরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন