০৭:১৬ পি.এম
নতুন অর্থ বছরের মধ্যেই দেশের প্রাথমিক বিদ্যালয়ের দুটি লাফ শিশুদের জন্য বিনামূল্যে স্কুল ড্রেস এবং পাটের তৈরি ব্যাগ প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রধানমন্ত্রী তাঁরেক রহমান এ তথ্য জানান।
বুধবার (১০ জুন) জাতীয় সংসদ ভবনে বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্ব চলাকালে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, "বিদেশে থাকতে দেখেছি সেখানকার শিশুরা কি সুন্দর জুতা-জামা পরে স্কুলে যায়। আমার তখন ইচ্ছা হয়েছিল কোনোদিন সুযোগ পেলে বাংলাদেশের শিশুদের জন্যও সেই ব্যবস্থা করবো।" এর অংশ হিসেবে আগামী অর্থ বছরে সরকারি প্রাথমিকের দুই লাখ শিশুর মাঝে স্কুল ড্রেস বিতরণের পরিকল্পনা নেয়া হয়েছে।
তিনি জানান, শুধু স্কুল ড্রেস নয়, খাতা-কলম-বই বহনের জন্য শিশুদের জন্য ব্যাগও প্রদান করা হবে। এই ব্যাগগুলি পাটের সোনালী আঁশ দিয়ে দেশের মধ্যে তৈরি করা হবে।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
এসময় প্রধানমন্ত্রী ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ পরিকল্পনা বাস্তবায়ন শুরু হওয়ার কথাও জানান।
তিনি আরও বলেন, আগামী ১০০ দিনের মধ্যে দেশের দুই হাজার ৩৩৬টি কারিগরি এবং ৮ হাজার ২৩২টি মাদরাসায় ফ্রি ওয়াইফাই সেবা চালু করা হবে। এর পাশাপাশি সারাদেশে শহর ও গ্রামে খেলার মাঠ নির্ধারণ এবং অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে গঠিত একটি কমিটি কাজ করছে। প্রতিটি ইউনিয়ন ও উপজেলায় ৮ ও ১০ বিঘা উন্মুক্ত খেলার মাঠ তৈরি করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন