প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কুন্ডা নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা দুধ ও অন্যান্য সামগ্রী চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় একটি দোকান থেকে দুই কার্টন দুধ উদ্ধার করা হয়েছে। অভিযোগের ঘটনায় আলমগীর মিয়ার ছেলে সাদিরের নাম এসেছে।
সহকারী শিক্ষক তাবারক মিয়া জানান, গত ১৭ অক্টোবর বিদ্যালয়ের একটি কক্ষের তালা ভাঙা অবস্থায় দেখতে পান তিনি। পরে শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা দুধ ও অন্যান্য সামগ্রী চুরি হওয়ার বিষয়টি জানতে পারেন। খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয় শামসুল হক ভূঁইয়ার দোকান থেকে দুই কার্টন দুধ উদ্ধার করা হয়।
দোকানদার শামসুল হক ভূঁইয়া বলেন, সাদির তাঁর দোকানে দুধগুলো রেখে বিক্রির পর টাকা পরিশোধের কথা বলে ৫০০ টাকা অগ্রিম নিয়ে যান। তবে দুধগুলো বিদ্যালয়ের বলে তিনি জানতেন না।
অভিযোগ অস্বীকার করে সাদির বলেন, বিদ্যালয়ের সামনের রাস্তা থেকে দুধগুলো কুড়িয়ে পেয়েছেন তিনি।
নাসিরনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইসহাক মিয়া বলেন, বিষয়টি থানায় জানানো হয়েছে। পুলিশ তদন্ত করছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন