প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারত নিজস্ব প্রযুক্তিতে ঘণ্টায় সর্বোচ্চ ৩৫০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম বুলেট ট্রেন তৈরির উদ্যোগ গ্রহণ করেছে। এই প্রকল্পটি বিদেশি নির্ভরতা কমানোর পাশাপাশি উচ্চগতির রেলব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবে বাস্তবায়িত হচ্ছে। ‘বি৩৫’ নামের এই ট্রেনটি দেশটির নিজস্ব প্রযুক্তিতে নির্মিত হচ্ছে।
২০৩০ সালের মধ্যে দেশীয় বুলেট ট্রেন তৈরি এবং সেগুলোর পরিচালনার জন্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে কাজ চলছে। এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারতের মুম্বাই-আহমেদাবাদ হাইস্পিড রেল (এমএএইচএসআর) প্রকল্পের ব্যয় কেন্দ্রীয় মন্ত্রিসভা দ্বিগুণ করে দুই লাখ কোটি রুপি করার অনুমোদন দিয়েছে। ২০১৫ সালের প্রাথমিক হিসাবের তুলনায় এটি উল্লেখযোগ্য বৃদ্ধি। প্রকল্পটি কেন্দ্রীয় বাজেট থেকে প্রায় এক লাখ কোটি রুপি বরাদ্দ পাবে।
জাপান ২০২৪ সালের ডিসেম্বরে জানিয়েছে, তারা ধীরে ধীরে ই৫ সিরিজের বুলেট ট্রেনের উৎপাদন বন্ধ করবে। দেশটি ২০৩০ সাল থেকে নতুন ই১০ সিরিজের ট্রেন উৎপাদন শুরু করবে এবং ২০৩৪ সালের মধ্যে সেগুলো যাত্রীসেবায় চালুর পরিকল্পনা করছে। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ভবিষ্যতে ভারত জাপানের ই১০ ট্রেন ব্যবহারের বিষয়টিও বিবেচনা করতে পারে।
এছাড়া, ভারত বি২৮ নামের আরেকটি উচ্চগতির ট্রেনও তৈরি করছে। দেশীয় ট্রেন নিয়ন্ত্রণ ও সিগন্যালিং ব্যবস্থা ভারত ট্রেন কন্ট্রোল সিস্টেম (বিটিসিএস) তৈরির কাজও চলছে। এই প্রযুক্তির মাধ্যমে ট্রেনের গতি নিয়ন্ত্রণ, ট্রেনগুলোর মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং রেল চলাচলের নিরাপত্তা বাড়ানোর লক্ষ্য রয়েছে।
রেল মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মুম্বাই-আহমেদাবাদ হাইস্পিড রেল প্রকল্পের দৈর্ঘ্য ৫০৮ কিলোমিটার। এই রেলপথ গুজরাট, মহারাষ্ট্র এবং দাদরা ও নগর হাভেলির মধ্য দিয়ে যাবে। এতে মুম্বাই, থানে, ভিরার, বোইসার, ভাপি, বিলিমোরা, সুরাট, ভারুচ, ভাদোদরা, আনন্দ, আহমেদাবাদ ও সাবরমতীসহ মোট ১২টি স্টেশন অন্তর্ভুক্ত থাকবে।
ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (আইসিএফ) ও ভারত আর্থ মুভার্স লিমিটেড (বিইএমএল) যৌথভাবে নতুন ট্রেন সেটের নকশা ও নির্মাণ করছে। এসব ট্রেন ঘণ্টায় সর্বোচ্চ ২৮০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন