প্রিন্ট এর তারিখঃ ১০ই নভেম্বর, ২০২৬ইং; ০৬:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ ১০ই নভেম্বর, ২০২৬ইং; ০৬:২৩ পি.এম
জিয়ানগরে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পিরোজপুরের জিয়ানগরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা সহ মো. নিয়াজ উদ্দিন মোল্লা (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর জেলা গোয়েন্দা (ডিবি) এর একটি প্রতিনিধি দল অভিযান চালিয়ে উপজেলার বালিপাড়া বাজার এলাকায় তাঁকে গ্রেফতার করে। গ্রেফতার নিয়াজ উদ্দিন মোল্লা উপজেলার ৩ নম্বর বালিপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নাসির মোল্লার ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা-এর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। ডিবির উপপরিদর্শক (এসআই) পলাশ বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল বালিপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ নিয়াজ উদ্দিন মোল্লাকে গ্রেফতার করে।
পিরোজপুর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) হোসেন আল মাহবুব বলেন, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জিয়ানগর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। মাদক নির্মূলে পিরোজপুর জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। (মোঃ হাফিজুর রহমান, ০১৯৭৯৩২৯১৮)
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"