প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লবে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। একই সঙ্গে ওই বিপ্লবে সিপাহী-জনতার অবদানের কথাও স্মরণ করেছে সংগঠনটি।
শনিবার (৭ নভেম্বর) সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মোহাম্মদ সেলিম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রশিদুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ শ্রদ্ধা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ঐতিহাসিক ৭ নভেম্বর—জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। বাংলাদেশের জাতীয় জীবনের এক চরম সংকটময় মুহূর্তে ১৯৭৫ সালের এই দিনে দেশপ্রেমিক সিপাহী ও জনতা কাঁধে কাঁধ মিলিয়ে সব চক্রান্ত নস্যাৎ করে দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র পুনর্জীবিত করেছিল।
এতে আরও বলা হয়, ঐতিহাসিক সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় সংহতি রক্ষার কাণ্ডারি হিসেবে আবির্ভূত হন মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম)। তাঁর দূরদর্শী নেতৃত্ব ও বলিষ্ঠ পদক্ষেপে বাংলাদেশ সংকট অতিক্রম করে একটি স্বনির্ভর ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ইউট্যাব ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা বিশ্বাস করে, শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও দর্শন দেশের তরুণ প্রজন্ম ও শিক্ষকসমাজের জন্য চিরন্তন প্রেরণার উৎস। একই সঙ্গে দেশের সর্বস্তরের জনগণের প্রতি জাতীয় ঐক্য বজায় রাখা এবং গণতন্ত্র ও সার্বভৌমত্ব সমুন্নত রাখার আহ্বান জানানো হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন