০৬:১৫ পি.এম
নেত্রকোনার কলমাকান্দায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য কায়সার কামালের উদ্যোগে সড়কের পাশে লাগানো গাছের চারা উপড়ে ফেলা ও ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়কের বামনী এলাকায় অন্তত ২৫টি চারা উপড়ে ফেলা হয়।
এছাড়া, কিছু চারা ভেঙে দেওয়ার ঘটনাও ঘটেছে। স্থানীয় সূত্র জানায়, প্রধানমন্ত্রীর ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গত ৫ আগস্ট কায়সার কামালের উদ্যোগে কলমাকান্দার বিভিন্ন এলাকায় বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছিল। এর মধ্যে কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়কের পেট্রল পাম্প এলাকা থেকে হীরাকান্দা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির হাজারো চারা লাগানো হয়। গরু-ছাগলের হাত থেকে চারাগুলো রক্ষার জন্য বাঁশের বেড়াও দেওয়া হয়েছিল।
স্থানীয় বাসিন্দা ইদ্রিস আলী জানান, সকালে গরু নিয়ে যাওয়ার সময় তিনি সড়কের পাশে কয়েকটি গাছের চারা উপড়ে পড়ে থাকতে দেখেন। কিছু চারা ভেঙেও ফেলা হয়েছে। সব মিলিয়ে প্রায় ৩৫টি চারা নষ্ট করা হয়েছে বলে তিনি দাবি করেন। গাছের সঙ্গে এমন শত্রুতা কেন, তা তাঁরা বুঝতে পারছেন না।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় সংঘর্ষ, আহত ১০
স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে খবর পেয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম ঘটনাস্থলে যান। তিনি বলেন, ঘটনাস্থলে গিয়ে গাছের চারা উপড়ে ও ভাঙা অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। তাঁর মতে, ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিত।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ডেপুটি স্পিকার কায়সার কামাল মন্তব্য করেন, ‘বিষয়টি খুবই নিন্দনীয়। যারা এই কাজ করেছে, তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করেছে বলে মনে হচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় আনার অনুরোধ করছি।’ তিনি জানান, উপড়ে ফেলা গাছগুলো আবার লাগানোর জন্য বলা হয়েছে।
পরিবেশ নিয়ে কাজ করা বাসাউরা এলাকার বাসিন্দা বিভাস সাহা বলেন, সরকারি জায়গায় পরিবেশের জন্য উপকারী গাছ লাগানোর পর সেগুলো নষ্ট করা খুবই দুঃখজনক। গাছগুলো বড় হলে পরিবেশ রক্ষার পাশাপাশি পথচারী ও যাত্রীদেরও উপকার হবে। যারা এ কাজ করেছে, তাদের শুভবুদ্ধির উদয় হওয়া
আরও পড়ুন: প্রশাসন কুয়াকাটায় এমপি মাসুদ সাঈদীর ‘হালাল’ পর্যটনকেন্দ্রের নির্মাণকাজ বন্ধ করেছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন