প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ মাঠে সভাটির প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর। তিনি বলেন, "গত ১৭ বছরে সমস্যার পাহাড় জমেছে। এসব সমস্যা পাঁচ বছরে সম্পূর্ণ সমাধান করা সম্ভব নয়। তবে কথা দিচ্ছি, এম ইলিয়াস আলীর উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে। কোনো এলাকা উন্নয়নবঞ্চিত থাকবে না।"
তিনি আরও উল্লেখ করেন, "আমি মিথ্যা প্রতিশ্রুতি দেই না। ২০১২ সাল থেকে প্রতিটি এলাকায় আমার বিচরণ রয়েছে। দুই উপজেলার সব সমস্যা চিহ্নিত করা হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ সড়কসহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়নকাজ শুরু হয়েছে।"
সংসদ সদস্য তাহসিনা রুশদীর বলেন, "১৭ বছরের সমস্যা এক-দুই দিনে সমাধান করা যাবে সম্বব নয়। কারণ আমাদের সম্পদ সীমিত। তাই পর্যায়ক্রমে প্রতিটি সড়ক ও অবকাঠামোর উন্নয়ন করা হবে। আগামী পাঁচ বছরে দুই উপজেলার ১৪৪টি ওয়ার্ডে সামগ্রিক উন্নয়ন হবে। গত সাত মাসে প্রতিটি ওয়ার্ডে ছোট-বড় উন্নয়নকাজ হয়েছে। ইতিমধ্যে ১০০টি সড়ক সংস্কার প্রকল্পের আওতায় আনা হয়েছে।"
সভায় খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বশর মো. ফারুকের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদ আহমেদ ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রব সরকারের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, সাবেক সাধারণ সম্পাদক গৌছ খান, জেলা বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক মো. ময়নুল হক, যুক্তরাজ্যের নিউহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক মুমিন খান মুন্না, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তালুকদার গিয়াস উদ্দিন, ইউনিয়ন বিএনপি নেতা এম. কয়েছ আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক কাওছার খান এবং সদস্য সচিব আশিকুর রহমান রানা।
কোরআন তেলাওয়াত করেন ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রহিম আলী।
এছাড়া বক্তব্য দেন ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মাসুক মিয়া, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আপ্তাব আলী, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শফিক খান, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজ উদ্দিন, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি ধনাই মিয়া, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইছবর আলী, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান এবং ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি লোকমান আহমদ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন