১২:২৮ পি.এম
নেত্রকোণা, ১৫ জুন, ২০২৬ : জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। সভাটি জেলায় মাদক উদ্ধার ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্য আয়োজন করা হয়।
রোববার জেলা প্রশাসনের আয়োজনে এই সভাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে জেলা প্রশাসক সকল বিভাগ, আইন প্রয়োগকারী সংস্থা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকলকে সমন্বিত ও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
আরও পড়ুন: ফটিকছড়িতে মোটরসাইকেলের সংঘর্ষে যুবক জিসান নিহত, আহত ৪
সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুখময় সরকার, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধানগণ এবং জেলার ১০টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ।
গত ১০ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি সভায় বিস্তারিতভাবে জানানো হয়। এর মধ্যে বিশেষ অভিযানে ৯৪টি মামলা দায়ের, ৩৭ জনকে কারাদ- প্রদানসহ মোট ৮ হাজার ৮৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মাদকবিরোধী অন্যান্য অভিযানে ১৬০টি সফল তৎপরতা পরিচালনা করে ২৯টি মামলার মাধ্যমে প্রায় ৩৯ লাখ ৪৩ হাজার ৩৫০ টাকার অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। পাশাপাশি মদন উপজেলার চাঞ্চল্যকর ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনি পদক্ষেপের অগ্রগতি নিয়েও সভায় আলোচনা করা হয়।
এছাড়া সভায় পৌরসভা ও বিআরটিএ-এর সহায়তায় রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বাসস্ট্যান্ডসমূহের যানজট নিরসনে আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রমের অগ্রগতি তুলে ধরা হয়।
বাজার মনিটরিং ও মোবাইল কোর্টের কার্যক্রম জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। মে মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ১৮টি মোবাইল কোর্ট পরিচালনা করে ২৯টি মামলায় ২ লাখ ৩৪ হাজার ৯শ’ টাকা ও ভোক্তা অধিকার সংরক্ষণ অফিসার কর্তৃক ১২টি অভিযানে ২০টি মামলায় ১ লাখ ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানানো হয়।
আরও পড়ুন: বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও ড্রেন পরিষ্কার কার্যক্রম
এ সময় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি ও সাংবাদিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন