প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিরাজগঞ্জ সদর উপজেলার অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে একটি পাস্তা কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল সেখের নেতৃত্বে বৃহস্পতিবার (১২ নভেম্বর) শহরের সয়াধানগড়া এলাকায় দিনব্যাপী অভিযান পরিচালিত হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মো. সোহেল সেখ জানিয়েছেন, সয়াধানগড়া মহল্লায় মেসার্স এস.বি ট্রেডার্সের কারখানায় অভিযান চলাকালীন দেখা গেছে, খাদ্যপণ্য পাস্তার মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ নেই, বিএসটিআইয়ের মোড়ক লাইসেন্স নেই, ফুড গ্রেড রঙের মোড়কে উৎপাদনকারী ও আমদানিকারকের পূর্ণ ঠিকানা অনুপস্থিত এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করা হচ্ছে। এসব কারণে কারখানা মালিক মো. শফিকুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের অভিযান ও বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন