প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পটুয়াখালীর গলাচিপায় নলকূপ স্থাপনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাব্বির হাওলাদার (২৭) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু ঘটে। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর চরখালী গ্রামের জহিরুল মৃধার বাড়িতে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত সাব্বির হাওলাদার বরগুনা জেলার তালতলী উপজেলার ছাওলাপাড়া গ্রামের হাসান হাওলাদারের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায় যে, জহিরুল মৃধার বাড়িতে ব্যক্তিগত অর্থায়নে নলকূপ স্থাপনের কাজ চলছিল। কাজের সময় বৈদ্যুতিক তার খোলা অবস্থায় থাকায় সাব্বির অসাবধানতাবশত সেই তারের সংস্পর্শে এসে গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন। উপস্থিত লোকজন তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গলাচিপা থানার উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেন জানান, নিহতের অভিভাবকেরা আসার পর সুরতহাল ও মরদেহের ব্যাপারে আইনগত সিদ্ধান্ত নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন