প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রংপুর নগরের মাছুয়াপাড়ায় সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের তিন সদস্যকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামির ডিএনএ নমুনা সংগ্রহের প্রক্রিয়া শুরু হবে। এ উদ্দেশ্যে সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে সোমবার ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কার্যালয়ে নিয়ে যাওয়া হবে।
রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপকমিশনার সনাতন চক্রবর্তী রবিবার (২০ সেপ্টেম্বর) এই তথ্য প্রকাশ করেন।
সনাতন চক্রবর্তী জানান, ডিএনএ পরীক্ষার জন্য দুই আসামির নমুনা সংগ্রহ করা হবে। এ জন্য সোমবার তাদের ঢাকায় সিআইডি কার্যালয়ে নেওয়া হবে।
তদন্তে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে সংগৃহীত বিভিন্ন আলামত ও নিহত ব্যক্তিদের নমুনার সঙ্গে আসামিদের ডিএনএ মিলিয়ে দেখা হবে। এর মাধ্যমে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে যে, আসামিরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কিনা এবং তাদের জৈবিক সম্পর্ক রয়েছে কিনা।
গত ২২ আগস্ট রাতে মাছুয়াপাড়ার একটি বাড়ি থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ও তাদের দুই সন্তানের মরদেহ উদ্ধার করা হয়। দুই দিন ধরে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ না হওয়ায় স্বজনেরা বাড়িতে গিয়ে তালাবদ্ধ ঘরের ভেতর মরদেহ দেখতে পান। এ সময় বাড়ি থেকে দুর্গন্ধও বের হচ্ছিল। পরে পুলিশ গিয়ে চারজনের মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেপ্তার করা হয়। পরে তারা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
ডিবি তদন্তে ময়নাতদন্ত প্রতিবেদন, আসামিদের জবানবন্দি ও বিভিন্ন আলামত পর্যালোচনা করছে। পাশাপাশি ডিএনএ পরীক্ষার মাধ্যমে হত্যাকাণ্ডে দুই আসামির সংশ্লিষ্টতা সম্পর্কে আরো তথ্য পাওয়ার চেষ্টা চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন