প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মহান বিজয় দিবস-২০২৬ উদযাপনের জন্য যথাযোগ্য মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে প্রস্তুতিমূলক সভা আয়োজন করেছে কিশোরগঞ্জ জেলা প্রশাসন। দিবসটি সুষ্ঠু, সুশৃঙ্খল ও বর্ণাঢ্যভাবে পালনের জন্য বিভিন্ন কর্মসূচি প্রণয়ন এবং সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার দায়িত্ব ও করণীয় নির্ধারণের উদ্দেশ্যে এই সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন।
সভাটি পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন। সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাজমুস সাকিব খান, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. দিদারুল ইসলাম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কিশোরগঞ্জ জেলা ইউনিট কমান্ডের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান খান, জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হক, গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সিদ্দিক উল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মো. আলমগীর হোসাইন তালুকদার, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, জেলা খেলাফত মজলিশের সাধারণ সম্পাদক মাওলানা এমদাদুল্লাহ, জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হযরত আলী অভি এবং জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসাইন।
সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপপরিচালক (উপসচিব) জেবুন নাহার শাম্মী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুনর রশিদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা তায়েফা হাছিনা সহ বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় মহান বিজয় দিবসের তাৎপর্য ও মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে দিবসটি উপলক্ষে গৃহীত কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সব দপ্তর, সংস্থা ও অংশীজনের মধ্যে সমন্বয় নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।
সভায় মহান বিজয় দিবস উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। পাশাপাশি এসব কর্মসূচি সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং নির্ধারিত দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন