প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শুটিংয়ের সময় পিছলে পড়ে হাঁটুতে আঘাত পেয়েছেন বলিউডের প্রখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন। ৮৩ বছর বয়সী এই অভিনেতা জানিয়েছেন, চোটের কারণে দাঁড়াতে কিছুটা অসুবিধা হচ্ছে।
‘কৌন বানেগা ক্রোড়পতি’র সর্বশেষ পর্বে অমিতাভকে অন্যান্য দিনের মতো দাঁড়িয়ে অনুষ্ঠান উপস্থাপন করতে দেখা যায়নি, বরং তিনি বসে অনুষ্ঠান শুরু করেন। এ সময় তিনি উল্লেখ করেন, আগের দিন শুটিংয়ের সময় পিছলে পড়ার ফলে হাঁটুতে আঘাত পেয়েছেন।
অমিতাভ জানিয়েছেন, চোটটি গুরুতর নয়। তবে হাঁটুর সমস্যার কারণে দাঁড়াতে কিছুটা কষ্ট হচ্ছে। প্রতিযোগীদের সঙ্গে কথোপকথনের সময়ও তিনি বসে থেকেই অনুষ্ঠানটি পরিচালনা করেন।
অনুষ্ঠানের দর্শক ও প্রতিযোগীরা অমিতাভের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
সূত্র : এনডিটিভি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন