প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মন্দিশেরখামার এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন (৭৩) আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার (২১ সেপ্টেম্বর) নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তাঁর মৃত্যুতে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা কমান্ডারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার সকাল ১১টার দিকে মরহুমের নিজ বাসভবনে জানাজা অনুষ্ঠিত হয়। এতে নাগেশ্বরী উপজেলার বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা কমান্ডারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হয়। এ সময় নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন উপস্থিত ছিলেন। রাষ্ট্রীয় মর্যাদার অংশ হিসেবে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বীর মুক্তিযোদ্ধা, স্বজন ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
মুক্তিযুদ্ধের একজন বীর যোদ্ধার বিদায়ে শোকাহত পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী। তাঁর মৃত্যুতে একাত্তরের মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ প্রজন্মের আরও একজন সদস্য হারালেন নাগেশ্বরীবাসী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন