প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে রোগী পরিবহনের জন্য চালিত একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে, যেখানে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এই মারাত্মক দুর্ঘটনায় আরো পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সময় বুধবার ভোরে দেশটির বিআর-৩৭৩ মহাসড়কে এই দুর্ঘটনাটি সংগঠিত হয় বলে জানান বার্তা সংস্থা রয়টার্স।
প্রাথমিক তদন্তে দেশটির ফেডারেল হাইওয়ে পুলিশ জানিয়েছে, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে ঢুকে পড়লে বাসটির সঙ্গে সংঘর্ষ ঘটে। নিহতদের মধ্যে বেশির ভাগই ওই বাসের যাত্রী।
দুর্ঘটনায় ট্রাকচালকও নিহত হয়ে গেছেন। আহত রোগীদের পারানার রাজধানী কুরিতিবার বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ওই বাসটি ইম্বিতুভা পৌরসভার স্বাস্থ্য বিভাগের অধীনে ছিল।
দুর্ঘটনার ফলে ইম্বিতুভা শহরে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এ ছাড়া উদ্ধার ও তদন্তকাজের জন্য মহাসড়কটি বন্ধ রাখা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন