প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুনামগঞ্জ, ১১ সেপ্টেম্বর ২০২৬ : আজ জেলায় জলাভূমির সম্পদের বিচক্ষণ ব্যবহারের উপর একটি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল ১০টায় সার্কিট হাউসের মিলনায়তনে টাঙ্গুয়ার হাওর জলাভূমি প্রতিবেশ ব্যবস্থাপনা কমিটি এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে এই সভাটি অনুষ্ঠিত হয়।
এ সভার সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম।
বিশেষ অতিথিরূপে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপ-সচিব মো. আমিনুর রহমান, রিসোর্স ম্যানেজম্যান্ট এডভাইজার মোহাম্মদ ফজলে আরাফাত এবং ইউএনডিপি প্রতিনিধি শাহাদাত হোসেন। প্রকল্প পরিচালক শাহেদা বেগম প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সভাপতি শেরগুল আহমেদ, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমির রেজা, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ কান্তি দে, সাংবাদিক মুহাম্মদ আমিনুল হক প্রমুখ।
উম্মুক্ত আলোচনায় বক্তারা মন্তব্য করেন যে, হাওরের জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনকে আরো তৎপর হতে হবে। ফসল রক্ষা বাঁধ দেওয়ার সময় হাওরে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে, যাতে হাওরের মাছ ও জলজ উদ্ভিদ বিনষ্ট না হয়। পাশাপাশি, পলি মাটি জমে হাওরের খাল-বিল ভরাট হয়ে যাওয়ায় সেগুলো খনন করা প্রয়োজন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন